1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার মতো কোনো খেলোয়াড় নেই: ওয়াসিম আকরাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

ঘরের মাঠে বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করছেন তিনি তেমনি মাঠে দারুণ নেতৃত্ব দিচ্ছেন। সবকিছু মিলিয়ে রোহিতের এমন পারফর্ম্যান্সের কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়দেরও বাধ্য করেছে তার প্রশংসা করতে।

সম্প্রতি রোহিতের প্রশংসা করেছে পাকিস্তানের সাবেক গতি তারকা ওয়াসিম আকরাম। চলমান বিশ্বকাপে প্রথম পর্বের ৯ ম্যাচে ব্যাট হাতে নেমে ৫০৩ রান করেছেন। তার রানের গড় এবং স্ট্রাইক রেট হলো যথাক্রমে—৫৫.৮৮ এবং ১২১.৪৯। তিনি এই টুর্নামেন্টে তিনটি অর্ধশতরান এবং একটি শতরানের ইনিংস খেলেছেন।

ভারতীয় এই মারকুটে অপেনারকে নিয়ে সম্প্রতি এ স্পোর্টসে ওয়াসিম আকরাম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার মতো কোনো খেলোয়াড় নেই। আমরা বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন এবং বাবর আজমের কথা বলি কিন্তু এই লোকটি আলাদা। প্রতিপক্ষ বা বোলিং আক্রমণ যা-ই হোক না কেন, তিনি ব্যাটিংকে খুব সহজ করে দেখান।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )