1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

মধ্যনগরে এম শহীদের নেতৃত্বে বিএনপির অবরোধ, আটক ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৫৪ জন দেখেছেন

এ এম স্বপন জাহান, মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৪র্থ দফায় অবরোধ কর্মসূচির ২য় দিনে মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মধ্যনগর উপজেলা বিএনপি।

এসময় দুই জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
আজ বিএনপির ৪র্থ দফার ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে এই প্রথম সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদের নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মধ্যনগর টু ধর্মপাশা সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
বিএনপির ডাকা ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হচ্ছে। মাঠে নেই মধ্যনগর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের বেশীরভাগ পদধারী নেতা। গত ৩১ অক্টোবর থেকে চলমান অবরোধের সমর্থনে মিছিল কিংবা কোনো সভা-সমাবেশ দেখা যায়নি দলটির নেতাকর্মীদের।একরকম বন্ধই রয়েছে দলটির কার্যালয়। এছাড়া গ্রেফতার আতঙ্কে উপজেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়নের শীর্ষ-মধ্যম শ্রেণির নেতারা রয়েছেন আত্মগোপনে।চতুর্থ দফার ৪৮ ঘন্টা অবরোধ কে সমর্থন জানিয়ে এই প্রথম মধ্যনগর উপজেলা বিএনপির ব্যানারে সড়কে অবরোধ করতে দেখা গিয়েছে এম শহীদের নেতৃত্বে নেতাকর্মীদের।
এসময় ওয়াসিল আহম্মেদ ও রেজাউল নামে বিএনপির দুই কর্মী কে মধ্যনগর থানা পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )