1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শেখ হাসিনাকে কোনো অপশক্তি হটাতে পারবে না: কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আল্লাহ যার সঙ্গে থাকেন, তাকে কোনো অপশক্তি হটাতে পারে না। শেখ হাসিনাকেও কোনো অপশক্তি হটাতে পারবে না।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর মানুষ অনেক কিছু পেয়েছে। শুধু দু-একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা আসলে সবকিছু হবে।

সেতুমন্ত্রী বলেন, রূপসা পাড়ে খেলা হবে, সুন্দরবনে খেলা হবে, সারা বাংলায় খেলা হবে। এখন সেমিফাইনাল খেলা চলছে, এখানে আমরা জিতেছি। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে, সে খেলায়ও আমরা জিতব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা বিজয়ী হবই। এই দুষ্কৃতকারীদের আমরা কোনোভাবেই ক্ষমা করব না।

তিনি বলেন, ২৮ অক্টোবর তারিখে সরকার হটানোর জন্য বিএনপিসহ অপশক্তির ফাড়া শেখ হাসিনা কাটিয়ে উঠেছেন। তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। শেখ হাসিনার ওপর আস্তা রাখুন তিনি আপনাদের সঙ্গে থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )