1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এখনকার কাজ অপপ্রচার আর মিথ্যাচার: রুহুল কবির রিজভী বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, তবে শর্ত আছে এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে মাসিক ফি রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক তারাগঞ্জে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি

রিজেন্ট সাহেদের জামিন শুনানি ২০ নভেম্বর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের জামিন শুনানি আগামী ২০ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৩ নভেম্বর) শুনানির দিন ধার্য থাকলেও সাহেদের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আগামি সোমবার দিন ধার্য করেন।

এর আগে ৩ বছরের কারাদণ্ডের সাজা পাওয়া সাহেদকে গত ১৪ সেপ্টেম্বর ৬ মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চ ওই আদেশ দিয়েছিল। পরে সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

করোনা মহামারির সময় টাকার বিনিময়ে কোভিড পরীক্ষার নকল সনদ দেওয়াসহ নানা জালিয়াতির অভিযোগ ওঠে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে। ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়।

কারাগারে থাকাকালে ২০২০ সালের ৫ নভেম্বর সম্পদের হিসাব চেয়ে সাহেদকে নোটিশ পাঠায় দুদক। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অতিরিক্ত আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। সাহেদ এরপরও তা জমা দেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )