1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক রোহিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৭৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মার জন্য ছক্কা হাঁকানো যেন ডাল ভাত হয়ে গেছে। ভারতের অধিনায়ক ও ওপেনার মাঠে নামবেন আর ছক্কা হাঁকাবেন না সেটাই যেন অবিশ্বাস্য হয়ে উঠেছে। আজ রোববার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হয়েছে ভারত।

টস জিতে ব্যাট করতে নেমেই ছক্কার রেকর্ড করে ফেললেন রোহিত শর্মা। ওয়ানডের এক বছরের ক্যালন্ডারে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৮) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে (৫৬) টপকে গেছেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত।

বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ইনিংসের সপ্তম ওভারে কলিন অ্যাকারম্যানকে গ্যালারিতে পাঠিয়ে ওয়ানডে ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ছক্কা মারা ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলেছেন রোহিত।

২০১৫ সালে এক বছরে সর্বোচ্চ ৫৮ ছক্কা মেরেছিলেন ডি ভিলিয়ার্স। তার পরেই আছেন শুভমান গিল। ২০১৯ সালে শুভমান মারেন ৫৬টি ছক্কা। ৪৮ ছক্কা মেরে তালিকার চারে আছেন শহীদ আফ্রিদি।

শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত। এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগ্যানকে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের এউইন মরগান মেরেছিলেন ২২টি ছক্কা। আজ রোহিত মারলেন ২৩তম ছক্কা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )