1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

হৃদয়ের ব্যাটে অজিদের বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করা বাংলাদেশের লক্ষ্য ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা। পুনেতে কঠিন এই মিশনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান করেছে বাংলাদেশ।

ওপেনিং জুটিতেই দারুণ কিছুর আভাস পায় বাংলাদেশ। লিটন দাস ও তানজিদ হাসান তামিমর ৭৬ রানের জুটি চলতি বিশ্বকাপে পাওয়ারপ্লেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ভারতের বিপক্ষে ৬৩ রান। সেদিন পুনেতে ওপেনিং জুটিতে ৯৩ রান উঠালেও বাংলাদেশ থামে ২৫৬ রানেই।

দুই ওপেনারের জুটিটা ভাঙে তানজিদ তামিমের বিদায়ে। শন অ্যাবটের শর্ট বলে খেই হারিয়ে ফেলে লাফিয়ে উঠে শেষদিকে ঘুরিয়ে খেলার চেষ্টা একেবারেই ব্যর্থ হয়। নিজের বলে গিয়ে ক্যাচ নিয়েছেন অ্যাবট। ৬টি চারের মারে ৩৪ বলে ৩৬ রান করে তানজিদকে ফিরতে হয় সাজঘরে।

তানজিদের বিদায়ের পর লিটন যেন ক্যাচ প্র্যাক্টিস করালেন মার্নাস লাবিশানেকে। অ্যাডাম জাম্পার বলে ক্যাচ দেন ৪৫ বলে ৩৬ রান করে। দারুণ ভাবে ফর্মে ফিরেছেন শান্ত। আজ পঞ্চাশ রানের অনেক কাছেও চলে গিয়েছিলেন। তবে থামতে হয় রান আউট হয়ে ৪২ (৪৬) রানের মাথায়।

শান্তর বিদায়ের পর চড়াও হন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। তবে ভুল বোঝাবুঝিতে ইনিংস লম্বা করতে পারেননি। মাহমুদউল্লাহ। ২৮ বলে ১টি চার ও ৩ ছক্কায় ৩২ রান করে ফিরেন রান আউট হয়ে।

এরপর মুশফিকুর রহিমকে ২১ (২৪) রানে বিদায় করেন অ্যাডাম জাম্পা। একপাশ আগলে রেখে ফিফটি পূর্ণ করেন তাওহীদ হৃদয়। তার সাহসী ব্যাটিং দলকে সাহায্য করেছে বড় রান তুলতে। ৭৯ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে স্টয়নিসের বলে ক্যাচ দেন মিড উইকেটে থাকা প্যাট কামিন্সের হাতে।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২০ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস, নাসুম আহমেদের ৭ রানে ভর করে ৩০৬ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন শেন অ্যাবট, অ্যাডাম জাম্পা ও ১টি উইকেট নেন মার্কুস স্টয়নিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )