1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আ.লীগের হাতেই বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধির যাত্রা শুরু: স্থানীয় সরকার মন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: যে রাজনৈতিক দলটির হাত ধরে বাংলাদেশের জন্ম সে দলটির কাছেই দেশের সমৃদ্ধি ও উন্নতি নিরাপদ উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধির যাত্রা অব্যাহত রাখতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে পরিবর্তিত করে দিয়েছেন, দারিদ্র পীড়িত ঘনবসতিপূর্ণ বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের কাতারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। সমগ্র বাংলাদেশের বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন করার ফলে সারা দেশে সমৃদ্ধির জোয়াব বইছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিপরীতে বিএনপি জামাতের শাসনামলে বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস ও অরাজকতায় পরিপূর্ণ ছিল। সে সময় মানুষ পানি ও বিদ্যুতের জন্য মিছিল করেছে, কৃষক সারের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং পুলিশ নির্বিচারে তাদের উপর গুলি চালিয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দকে হত্যা থেকে শুরু করে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট এর গ্রেড হামলার মত বর্বর আক্রমণও বিএনপি চালিয়েছিল।

তিনি আজ লক্ষীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় উন্নয়ন ও সুধী সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

মোঃ তাজুল ইসলাম এ সময় বলেন, আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে বিভিন্ন পরাশক্তি আমাদের উপর নানা রকম চাপ প্রয়োগ করতে চাচ্ছে। অথচ মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমরা তাদের সহযোগিতা পাইনি বরং তারা পাকিস্তানের পক্ষে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে ৭৪ সালে বন্যার ফলে সারা দেশে যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তারা আমাদের কোন সহযোগিতা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনরাত পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। মন্ত্রী এ সময় সতর্ক করে বলেন, আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কেউ নেই। বিএনপি-জামাত রাষ্ট্র ক্ষমতায় এলে আবার দেশে অরাজকতা ও অস্থিরতা শুরু হবে। তাই সমৃদ্ধির এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটে জয়যুক্ত করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )