1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ভিন্ন লক্ষ্য নিয়ে লড়াইয়ে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে দুই দলেরই শেষ ম্যাচ। এই ম্যাচে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের লক্ষ্যও ভিন্ন। কিউইরা লড়বে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার জন্য, শ্রীলঙ্কা লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দৌড়ে টিকে থাকতে। যারা হারবে তাদের বড় বিপদেই পড়তে হবে।

এমন কঠিন লড়াইয়ে নামার আগে চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে ১১ বারের দেখায় জয়ের দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৬ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৫ ম্যাচে।

টস জিতে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন বইলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আবহাওয়ার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। আমরা কয়েকটি ম্যাচে জিতেছি এবং কয়েকটিতে হেরেছি। আজ সেরাটা দিতে মুখিয়ে আছে সবাই।’

টস হেরে লঙ্কান অধিনায়ক কুসল মেন্ডিস বলেন, ‘আমরাও আগে বোলিং করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা প্রথমে ব্যাট করছি। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (উইকেট রক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামেরা, দিলশান মাদুহানকা।

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেট রক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )