1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘নির্বাচন প্রতিহত করতে পারে এমন কোনো পরাশক্তি নেই’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‌‌‌‌‌আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কোনো পরাশক্তি নেই নির্বাচন প্রতিহত করতে পারে। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভা সফল করার লক্ষ্যে বুধবার সাতক্ষীরা শহরের একটি রিসোর্ট সেন্টারে এক যৌথ মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্ব আলোচনায়, বিশ্বের রোলমডেল ঠিক তখনই বিরোধীরা সমাবেশে করতে ব্যর্থ হয়ে হরতাল-অবরোধের নামে আবার অগ্নিসন্ত্রাস আর মানুষ পুড়িয়ে মারা শুরু করেছে। সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে। খুনি-দুর্নীতিবাজ লুটপাটকারী ওই বিএনপি-জায়ামাতের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। যে হাত দিয়ে বোমা মেরে বিএনপি মানুষ হত্যা করবে, গাড়িতে আগুন দিবে, সেই হাত ভেঙে দিতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধীদের হাতে দেশকে ছেড়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে।আগামী ১৩ নভেম্বরের খুলনা সার্কিট হাউজ ময়দানের আওয়ামী লীগের সমাবেশ জনসুমুদ্রে পরিণত করতে হবে। সমাবেশকে সফল করতে সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )