1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি-জামায়াতকে রাজপথে রুখে দিতে প্রস্তুত যুবলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: সারা দেশে চলছে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টা অবরোধ। বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (৮ নভেম্বর) উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ার এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি আশপাশের সড়ক ঘুরে সুবাস্তু টাওয়ার এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতারা জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে তারা বিভিন্ন পয়েন্টে অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি করছেন। বাড্ডা-রামপুরা এলাকার সড়কটি গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি-জামায়াত যাতে অগ্নিসন্ত্রাস ও গাড়ি ভাঙচুর করতে না পারে, সেজন্য দিনভর তারা অবস্থান নিয়ে পাহারা দেবেন। বিএনপি-জামায়াতকে রাজপথে রুখে দিতে যুবলীগ প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান, যুবলীগ নেতা ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম সোহেল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )