1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টি-টেন লিগের সূচি ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেনের সপ্তম আসরের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করে টি-টেন কর্তৃপক্ষ। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই আসর। আসরের সবগুলো ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, ওয়ানডে বিশ্বকাপের পরপরই ২৮ নভেম্বর এবারের আসর মাঠ গড়াবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গেল আসরের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স ও রানার্সআপ দল নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। এরপর পর্যায়ক্রমে বাকি ম্যাচগুলো মাঠে গড়ানোর মধ্য দিয়ে ৯ ডিসেম্বর পর্দা নামবে এই আসরের।

আসরে লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল খেলবে পয়েন্ট তালিকার ৩ ও ৪ নম্বর দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে। সেখান থেকে জয়ী দল যাবে ফাইনালে।

এবারের আসরে ডেকান গ্ল্যাডিয়েটরস এবং নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ছাড়াও অংশগ্রহণ করবে যথাক্রমে নর্দান ওয়ারিয়র্স, মরিসভিল স্যাম্প আর্মি, দিল্লি বুলস, টিম আবুধাবি এবং চেন্নাই ব্রেভস। ১২ দিনব্যাপী এই টুর্নামেন্টে শিরোপার জন্য এই ৭ দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই আসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘গেল বছরের আবুধাবি টি-টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )