1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে কৃষক লীগ মাঠে থাকবে: কৃষিবিদ সমীর চন্দ্র

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনা ও নৌকার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দিতে মাঠে থাকবে সকল পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মীরা।’

সোমবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর টাউন হল অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

সমীর চন্দ্র বলেন, আওয়ামী লীগ সরকার সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, যুগোপযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড়ো বড়ো প্রকল্প বাস্তবায়ন করেছে।শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটিয়েছে। কৃষিকে লাভজনক করতে ও কৃষিকাজ করে কৃষকেরা উন্নত জীবন নিশ্চিত করতে এই সরকার সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রে অব্যাহতভাবে বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। এত পরিমাণ ভর্তুকি সারা বিশ্বেই বিরল। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেকধাপ এগিয়ে নিতে হবে।

প্রতিনিধি সভায় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ প্রতিহত করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের আজকের এই প্রতিনিধি সভা। এরপর উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কৃষক লীগের এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতিনিধি সভায় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় ও জেলা কৃষক লীগের আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, সদস্য সুমনা আক্তার লিলি, কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু প্রমুখ।প্রতিনিধি সভায় রংপুর বিভাগের ৮টি জেলা, মহানগর ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )