1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ ধরলেন মুশফিক!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামকে ব্যাটিং স্বর্গ বললেও ভুল হবে না। এমন মাঠে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা বেশ কয়েকটি ম্যাচ হারলেও তাদের ব্যাটিং সক্ষমতা দেখিয়েছে।

তবে আজ টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট দিতে হয়েছে লঙ্কানদের। শরীফুল ইসলামের অফ স্টাম্পের বেশ বাইরের বল মুভমেন্ট করে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যাট চালিয়ে বিপদেই পড়লেন কুশল পেরেরা। ব্যাটের কানায় লেগে বল যাচ্ছিল স্লিপে থাকা একমাত্র ফিল্ডার নাজমুল হোসেনের দিকে।

কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। কমেন্ট্রি বক্স থেকে আতহার আলী খান বলছিলেনএটিই টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ।

শরিফুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে চার মেরে শুরু করেছিলেন পেরেরা। কিন্তু তাকে থিতু হতে দিলেন না মুশফিক। মাত্র ৫ রানের মাথায় ৪ রান করে সাজঘরে ফিরতে হলো পেরেরাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৮ রান। ব্যাট করছেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )