1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের সড়ক অবরোধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। এদিন সকাল নয়টায় যাত্রাবাড়ী-দয়াগঞ্জ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। তারা সেখানে কিছু সময় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।

এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবিএম মাহমুদ সর্দার, যুগ্ম সম্পাদক মিলন হাওলাদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সহ সভাপতি জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক-মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি সহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )