1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

অবরোধের প্রতিবাদে রাজধানীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০ টায় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করে বিকাল ৩ টায় শেষ হয়। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, সন্ত্রাসী সংগঠন বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র যেকোন মূল্যে রুখে দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় বিজয়ী করেই ঘরে ফিরবে স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, স্বাধীনতার পরাজিত শত্রু, ১৫ই আগস্ট ও ২১ আগস্টের খুনিচক্র এক ও অভিন্ন। বিএনপি জামায়াত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চিহ্নিত শত্রু। মানুষের জানমাল রক্ষার স্বার্থে জনগণকে সাথে নিয়ে আগুন সন্ত্রাসী বিএনপি জামায়াতের খুনি চক্রকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এদেশের উন্নয়ন অগ্রগতির একমাত্র বাতিঘর। তিনি এদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে চান এটা বিএনপি জামায়াতের সহ্য হয় না। অপশক্তি চক্র বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )