1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে কোহলিরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ইতোমধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করা দল দুটি আজ মুখোমুখি হচ্ছে। ১৯৯২ থেকে বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের জয় দুটি ম্যাচে, প্রোটিয়ারা জিতেছে তিনটি ম্যাচ।

বিশ্বকাপে দুই দলই দুর্বার গতিতে ছুটছে। আয়োজক ভারত এখনও অপরাজেয়, সাত ম্যাচের সবকটিতে জিতেছে রোহিত শর্মার দল। অন্যদিকে প্রায় সব ম্যাচেই রানের বন্যা বইয়ে আসা দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচের ৬টিতে জিতেছে। ইতোমধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করা দল দুটি আজ মুখোমুখি হচ্ছে।

হাই ভোল্টেজ এই ম্যাচে টস ভাগ্য পক্ষে গেছে ভারতের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।

দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার জেরাল্ড কোয়েটজা, তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকে। অপ্রতিরোধ্য ভারত একাদশে কোনো পরিবর্তন আনেনি। টসের সময় রোহিত জানিয়েছেন, সবকিছু ঠিকমতো হওয়ায় পরিবর্তনের প্রয়োজন দেখছেন না তারা।

১৯৯২ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের জয় দুটি ম্যাচে, প্রোটিয়ারা জিতেছে তিনটি ম্যাচ। সর্বশেষ দুই সাক্ষাতেই জিতেছে ভারত। বিশ্বকাপের মতো এই ফরম্যাটেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৯০ ম্যাচের ৫০টিতে জিতেছে তারা, ভারতের জয় ৩৭ ম্যাচে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )