1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আ.লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি ফাঁদে পড়েছে: কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: কাদের বলেন, ‘আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে।

তিনি বলেন, ‘আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।’

কাদের বলেন, ইচ্ছা করলেই রিজভীকে গ্রেপ্তার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু নেতা বাইরে থাক কর্মসূচি দেয়ার জন্য, না হলে কে কর্মসূচি দেবে।’

রবিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির যে বড় নেতারা আটক হয়েছে, তারা একজনও কী দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের ওপর আক্রমণ। পুলিশের ওপর আক্রমণ, বাস পুড়িয়ে হেলপার মারা, হাসপাতালে গিয়ে হামলা চালানো, এসব দায় মির্জা ফখরুলসহ কেউ কী এড়াতে পারে? যদি বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারে না। নেতাদের নির্দেশে এসব অপকর্ম হয়েছে। সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত যথাযথ বলেছে, এটি একটি সন্ত্রাসী সংগঠন।

তিনি আরও বলেন, আমীর খসরু আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগরে ফেলে, কখনো কর্ণফুলীতে ফেলে, আবার কখনো বুড়িগঙ্গায় ফেলে, এখন নিজে কোথায় গেছে? খবরই নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেদিন তারা (২৮ অক্টোবর) যে নাটক সাজিয়েছিল, আপনারাই বলুন এই দল কি না করতে পারে। তারা সেদিন নাটক সাজিয়েছে, সেদিন সরকারের পতন হবে। সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া দোস্ত এখানে আনছে। বাইডেন তো দূরে থাক, তার বাড়ি উল্লাপাড়া।

তিনি বলেন, হাসান সারওয়ার্দীর মতো চতুর লোক, যে বারবার সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, রিটায়ারমেন্টের পরে সেনাবাহিনীতে অপপ্রচার, গুজব যারা সৃষ্টি করে তাদের নায়ক হচ্ছে সারওয়ার্দী। তাকে নিয়ে আসছে।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে। আমাদের যারা মনোনয়ন সংগ্রহ করবে তাদেরকে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে। কবে থেকে শুরু হবে সেটা আমরা জানাবো। প্রস্তুতি আমরা শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সে সুযোগও আছে।

বিজিবি মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, খারাপ পরিস্থিতি এড়াতে এবং নজরদারি বাড়াতে মোতায়েন করা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )