1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্সেনালকে গোলবন্যায় ভাসাল ম্যানসিটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৮৪ জন দেখেছেন

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় ৬-১ গোলে বোর্নেমাউথকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশাল এ জয়ের নায়ক ছিলেন জেরেমি ডোকু। গোল করেছেন এবং করিয়েছেন। একটা গোল করার পাশাপাশি জোড়া গোলের রূপকার ছিলেন তিনি।

ম্যানসিটির গোল উৎসবের রাতে সমর্থকদের হতাশায় ডুবিয়েছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকদের অবাক করে অ্যাওয়ে ম্যাচে তারা ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে।

ম্যানসিটি গোল উৎসব করেছে অথচ সেখানে নাম নেই আর্লিং হালান্ড ও হুলিয়ান আলভারেজের। উভয়ে মাঠে ছিলেন, খেলেছেন কিন্তু গোলের দেখা পাননি। অবশ্য পুরো ম্যাচ খেলেননি তারা। হালান্ড ইনজুরির কারণে মাঠ ছাড়েন। আর আরভারেজকে তুলে নেন কোচ।

জোড়া গোল করেছেন বের্নান্ডো সিলভা। এছাড়া ম্যানুয়েল আকাঞ্জি, ফিল ফোডেন ও নাথান অ্যাকে গোল করেন।

ম্যানসিটি এখন ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। গত রাতে হারের ফলে আর্সেনাল শীর্ষস্থান হারিয়েছে। তবে টটেনহামের সামনে এখন সবাইকে টপকে যাওয়ার সুযোগ হাতছানি দিয়ে চলেছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। এগারতম ম্যাচ জিতলেই তারা যাবে শীর্ষে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )