1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ু দূষণ, শ্রীলঙ্কার অনুশীলনও বাতিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

ভারতের রাজধানী শহর দিল্লিতে বায়ু দূষণের কারণে গতকাল শুক্রবার নির্ধারিত অনুশীল করেনি বাংলাদেশ। শনিবার একই পথে হেঁটেছে টাইগারদের সোমবারের প্রতিপক্ষ শ্রীলঙ্কাও।

দলীয় চিকিৎসকের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে কুশাল মেন্ডিসের দল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনুশীলন করার কথা ছিল আজ। সোমবার এই মাঠেই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

দিল্লির কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী দূষণের স্কোর ৪০০ ছাড়িয়ে গেছে। আইসিসিও দূষণ পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, ক্রিকেটারদের কথা বিবেচনায় পরিস্থি বুঝে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে,  বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন বায়ুদূষণকে আবহাওয়ার মতোই আমলে নেওয়া হবে। মানে বৃষ্টি কিংবা অন্য কারণে ম্যাচ যেমন বন্ধ থাকে কিংবা বাতিল হয়, তেমনি বায়ু দূষণের ব্যাপারটিও একইভাবে বিবেচনা করা হবে। ম্যাচ অফিশিয়ালরা আগে বুঝবেন, বায়ুদূষণের মধ্যে কন্ডিশন খেলার উপযোগী কি না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )