1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে সেমিফাইনালে ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

রানের হিসেবে বিশ্বকাপে এটা ভারতের সবচেয়ে বড় জয়। বিশাল এই জয়ে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করলো সাত ম্যাচের সবগুলোতে জেতা রোহিত শর্মার দল। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়া শ্রীলঙ্কার বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেল।

শ্রীলঙ্কার ইনিংসে আঘাত হেনে শুরুটা করে দিলেন জাসপ্রিত বুমরাহ। এরপর মোহাম্মদ সিরাজের দাপট শুরু। ডানহাতি এই পেসার একাই ধসিয়ে দিলেন লঙ্কানদের ইনিংস। পরে উইকেট উদযাপনের পর্বে যোগ দিলেন অসাধারণ বোলিং করা মোহাম্মদ শামি। ভারতের এই তিন পেসারকে সামলাতে দিশেহারা শ্রীলঙ্কার ইনিংসে হলো উইকেট বৃষ্টি। ব্যাটসম্যানদের শূন্য আর একের ছড়াছড়িতে অল্পতেই শেষ তাদের ইনিংস, চরম ব্যাটিং ব্যর্থতায় মেনে নিতে হলো বিশাল এক হার।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটে-বলে দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। রানের হিসাবে বিশ্বকাপের ইতিহাসে এটা দ্বিতীয় বড় জয়, সর্বোচ্চ জয় অস্ট্রেলিয়ার ৩০৯ রানে। রানের হিসেবে বিশ্বকাপে এটা ভারতের সবচেয়ে বড় জয়। ওয়ানডে ইতিহাসে এটা চতুর্থ বড় জয়, ভারতের দ্বিতীয়। বিশাল এই জয়ে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করলো সাত ম্যাচের সবগুলোতে জেতা রোহিত শর্মার দল। সাত ম্যাচের ৫টিতে হারা শ্রীলঙ্কার বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ঘণ্টা বেজে গেল।

টস হেরে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কনরা, এই সিদ্ধান্তই যেন কাল হয় তাদের জন্য। শুভমান গিল ও বিরাট কোহলির দারুণ ব্যাটিংয়ের পর ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন রবীন্দ্র জাদেজাও। এই চার ব্যাটসম্যানের ব্যাটে ৮ উইকেটে ৩৫৭ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। জবাবে বিশ্বকাপে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়া শামি ও সিরাজের আগুনে বোলিংয়ে১৯.৪ ওভারে ৫৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। বিশ্বকাপের ইতিহাসে এটা চতুর্থ সর্বনিম্ন স্কোর এবং শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

বিস্তারিত আসছে…

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )