1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদউল্লাহকে নিয়ে স্ত্রীর পোস্ট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপে দলে যেখানে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। তিনিই ব্যাট হাতে পারফর্ম করে দলের হয়ে সেরাটা দিচ্ছেন।

দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে আবারও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রিয়াদের ছেলে রাইদের একটি ভিডিও প্রকাশ করেন মিষ্টি। বিশ্বকাপ শুরুর পর ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণার বার্তা দিয়েছিলেন রাইদ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। বাবার প্রতি ছেলের ভালোবাসাই তুলে ধরেন মিষ্টি।

সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিষ্টি লেখেন— এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিল। টিম মিটিংয়ে এটা অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সে এই বিশ্বকাপকে স্পেশাল করে তুলতে পেরেছে।

ভিডিওতে বাবার উদ্দশ্যে রাইদ বলেন, ‘আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা, তুমি আমার গল্পের নায়ক।’

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহর দুর্দান্ত শতকের দিনেও স্ট্যাটাস দিয়েছিলেন মিষ্টি। সেদিনও এই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )