1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি মহাসচিবকে ইসির চিঠি; কার্যালয় বদ্ধ পেয়ে ফেরত গেছেন বার্তাবাহক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

অনলাইন ডেস্ক: সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির বার্তাবাহক।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকলেও নির্বাচন কমিশনের (ইসি) চিঠি গ্রহণ করেনি বিএনপি।

আজ সকাল ১০টার দিকে ইসির প্রতিনিধি চিঠি নিয়ে এলে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। অপেক্ষার পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় পরে ফেরত চলে যান ইসির সেই বার্তাবাহক।

একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির সেই বার্তাবাহক।গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর, সেদিন রাত ১০টা থেকে তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রথমে কার্যালয়টি ‘ক্রাইম সিন’ টেপ দিয়ে ঘিরে রাখলেও তার দুইদিন পর টেপটি সরিয়ে নেয়া হয়। তবে এখনও তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

সকালে জানা যায়, নির্বাচন কমিশন অফিস থেকে বার্তা নিয়ে মহসিন নামে একজন প্রতিনিধি এসেছেন বিএনপির কার্যালয়ে। কার্যালয় তালাবদ্ধ পেয়ে এই বার্তাবাহক হোটেল ভিক্টোরিয়ায় অবস্থান করেন।

চিঠি গ্রহণের বিষয়ে তাৎক্ষণিক জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “বর্তমান ফ্যাসিস্ট সরকার ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। গ্রেপ্তার আতঙ্ক, জুজুর ভয়ে কেউ অফিসে যেতে পারছে না। অফিসের সহকারীরা যাচ্ছে না পুলিশ অবরোধ করে রাখার কারণে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে, অনেক নেতাই এখন জেল, না হয় গ্রেপ্তার আতঙ্ক নিয়ে বাড়ি ছাড়া।”

“তাহলে এই মুহূর্তে ইসির প্রতিনিধির মাধ্যমে পাঠানো চিঠিটি গ্রহণ করবে কে”, এমন প্রশ্ন রাখেন বিএনপির এই মুখপাত্র।

এদিকে ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেন ইসির ওই কর্মকর্তা। পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহুর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )