1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জামায়াতকে কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: আগামীতে জামায়াতের ব্যাপারে সরকারের অবস্থান কেমন থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াত নিবন্ধিত দল নয়। সুতরাং তাদের কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হবে না।

বুধবার (১ নভেম্বর) রাতে রাজধানীর মনিপুরী পাড়ার বাসায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধন বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর আমরা জামায়াতে ইসলামীকে মহাসমাবেশ করার অনুমতি দিইনি। কিন্তু তারা নিজেরাই করে ফেলেছে। করে ফেলার পর পুলিশ বাধা দিলে হয়ত একটা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারত। সেজন্য পুলিশ বাধা দেয়নি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করছে, জামায়াতের ওপর তো আরও আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা তাদের কোনো স্পেস বা ছাড় দিইনি। তারা নিজেরাই সমাবেশ করে ফেলেছে। করে ফেলার পর পুলিশ বাধা দিলে হয়ত একটা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারত। সেজন্য পুলিশ বাধা দেয়নি। একদিকে বিএনপি অন্যদিকে জামায়াতে ইসলামী সমাবেশ করছিল। সেদিন পুলিশ ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।

বিএনপির অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অবরোধ বিএনপি অফিসিয়ালি উত্তোলন করেনি। বিএনপি নানা সময় বিভিন্ন ধরনের নাশকতা করেছে। এখন অন্য উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )