1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নির্বাচন নিয়ে জাপা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়- বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সব স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে যুক্তরাজ্য।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, দলের সিনিয়র সদস্য মাসরুর মাওলা, যুক্তরাজ্য হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর সিমন।

এদিন দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে একই বার্তা দেন সারা কুক।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন সারাহ কুক। সেখানেও তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )