1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে রংপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধের বিরুদ্ধে জনস্বার্থে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (১লা নভেম্বর) বিকেলে নগরীর পাকার মাথা হতে রংপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুইট ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহাজাহান হাওলাদার ম্যাক্সের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।

রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ ২০১৪ সালে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য দেখেছে। বাংলাদেশের মানুষ কোনভাবেই তাদের চায়না। তারা যে হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়েছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে। যদি বিএনপি-জামায়াতের সদস্যরা এই হরতাল অবরোধ কর্মসূচি নিয়ে মানুষের কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা রাজপথে থেকে জনস্বার্থে তাদের মোকাবিলা করব। আগামী দিনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবানও বক্তারা।

অন্যান্যের মধ্যে আরও রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, ফুয়াদ হোসেন সাগর ও অনিক উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )