1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেদের ‘দুর্ভাগা’ বলছেন মিরাজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৮৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে হেরেই চলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানো সাকিব আল হাসানের দল টানা ছয় ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। বাংলাদেশের দৃষ্টি এখন বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হারের পর সে পথও কঠিন হয়ে উঠেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি থাকা দুই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে এই দুই জয়েই যে অংশগ্রহণ নিশ্চিত হবে, এমনও নয়। আছে আরও সমীকরণ। বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে ম্যাচ হারছে, তাতে পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার পথটা তাদের জন্য বেশ কঠিন।

শেষ পর্যন্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারলে সেটা কতো বড় বিপর্যয় হবে? পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ জানালেন, সেটা সবার জন্যই খারাপ হবে। তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে ভাগ্যকে সঙ্গে পাচ্ছেন না। যদিও তার বিশ্বাস, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

ডানহাতি এই অলরাউন্ডার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারলে সবার খারাপ লাগবে। আমাদের যেমন খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে।

‘আমরা চেষ্টা করছি, সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। সবাই চেষ্টা করছি। কিন্তু ভাগ্য সহায়তা দিচ্ছে না। ব্যাটসম্যানরা যেখানেই শট খেলছে, হাতে চলে যাচ্ছে। ক্যাচ হচ্ছে, ফিল্ডার ধরছে। বোলিংয়ে কিছু না কিছু হচ্ছে। এ রকম কখনও হয়নি। গত ৩ বছরে তো ওয়ানডে খেলেছি। ভাগ্য কম কাজ করছে। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।’ যোগ করেন তিনি।

বাংলাদেশের আগেও খারাপ সময় গেছে, অনেক টুর্নামেন্টেই সাফল্য মেলেনি। কিন্তু এতো বাজে টুর্নামেন্ট কখনও গেছে? মিরাজ বলেন, ‘এ রকম কখনই হয়নি। আমাদের লাক ফেভার করছে না। সবাই চেষ্টা করছে। অনুশীলন করছি, পরিকল্পনা করছি। কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা ঘুরে দাঁড়াবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )