1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

প্রথম দল হিসেবে বাদ পড়ল বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

সংবাদ পোস্ট: বিশ্বকাপ ২০২৩-এ প্রথম দল হিসেবে বাদ পড়ল বাংলাদেশ। নেদারল্যান্ডসের কাছে হারের পর কাগজে-কলমের হিসেবে সেমি-ফাইনালের আশা টিকে থাকলেও আজ পাকিস্তানের কাছে হেরে শেষ হলো সেই হিসেবও।

অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শাহিন আফ্রিদির শিকার হয়ে তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেন রানের খাতা খোলার আগে। এরপর নাজমুল হাসান শান্তকে ৪ রানে ফেরান শাহীন।

দলের বিকাপে মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটাররও থিতু হতে পারেননি। ৫ রান করে ক্যাচ দেন হারিস রউফের বলে। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

লিটন ৬৪ বলে ৪৫ করে ফেরার পর মাহমুদউল্লাহ রিয়াদ ৭০ বলে ৫৬ রান করে ফিরেন। তবে সাকিব আল হাসান দ্রুত রান তুলতে গিয়ে ফিরেন ৪৩ (৬৪) রান করে। এরপর মেহেদী মিরাজের ২৫ রানে ভর করে কোনোমতে দুইশ রান পার করে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০৪ রানে ইনিংস শেষ করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম। ২টি উইকেট নেন হারিস এবং ১টি করে উইকেট নেন ইফতিখার আহমেদ ও উসামা মীর।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তুলোধুনো করেন দুই পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক ও ফখর জামান। দুজনের ১২৮ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় সাকিবরা।

শফিককে ৬৮ (৬৯) রানে ফিরিয়ে খনিকের জন্য স্বস্তি ফেরান মেহেদী মিরাজ। এরপর বাবর আজমকেও (৯) শিকারে পরিণত করেন মিরাজ। নিজের তৃতীয় শিকার ফখর জামানকে ফেরান ৮১ (৭৪) রানে। শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদের ব্যাটে ভর করে ৩২.৩ ওভারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পাকিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )