1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যাচ বাঁচাতে পারবে কী বাংলাদেশ!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতলেও সেমি-ফাইনালের যাওয়ার পথ আর নেই বাংলাদেশের সামনে। তবে এই ম্যাচ হারলে টানাটানি লেগে যাবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে। এমন একটা ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করে গোটা পঞ্চাশ ওভারও শেষ করতে পারেনি বাংলাদেশ।

ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শাহীন আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফিরেন তানজিদ হাসান তামিম (০)। এরপর নাজমুল হোসেন শান্তকেও (৪) ফেরান আফ্রিদি।

দলের বিপাকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও নিজেকে থিতু করতে পারেননি, ৫ রান করে সাজঘরে ফিরেন হারিস রউফের বলে ক্যাচ দিয়ে। মাত্র ২৩ রানে ৩ উইকেট হারানোর পর লিটন দাশ ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

দুজনের ৭৯ (৮৯) রানের জুটি ভাঙে লিটনের বিদায়ে। ইফতিখার আহমেদের বলে চিপ করতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে ৬৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে বিদায় নেন। তবে সাকিবের সঙ্গে ২৮ রানের রানের জুটি বেঁধে রিয়াদ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২৮তম ফিফটি।

শেষ পর্যন্ত ৭০ বলে ৫৬ রানের ইনিংস খেলে ফিরেন সাজঘরে। রিয়াদের বিদায়ের পর দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে হারিসের বলে ক্যাচ দেন সাকিব। ৬৪ বলে ৪৩ রান করে ফিরেন সাজঘরে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ করেন ২৫ রান। বাকিরা হয়েছেন ব্যর্থ।

পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম। ২টি উইকেট নেন হারিস এবং ১টি করে উইকেট নেন ইফতিখার আহমেদ ও উসামা মীর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )