1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টস জিতল বাংলাদেশ, পা ফসকালেই বিপদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ৩১তম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুই দলই সেমি-ফাইনালের দৌড় থেকে অনেক পিছিয়ে পড়েছে। বাংলাদেশ ৬ ম্যাচে জিতেছে একটি আর পাকিস্তান সমান ছয়টি ম্যাচে জিতেছে দুটি। এমন ম্যাচে পাকিস্তান জয় পেলে সেমির সম্ভাবনা বাঁচবে।

যদিও এই ম্যাচ জিতলেও সেমিতে আর যাওয়া হচ্ছে না বাংলাদেশের সেটি অনেকটাই নিশ্চিত। তবে পাকিস্তানের কাছে ম্যাচটা হারলে ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অনেক দূরে সরে যাবে বাংলাদেশ। বলা যায় এই ম্যাচটা বাংলাদেশের জন্য বাচাই পর্বের ম্যাচ।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচে একাদশে এসেছে এক পরিবর্তন। শেখ মেহেদীর বদলে ফিরেছেন তাওহীদ হৃদয়।

টস জিতে সাকিব বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব, উইকেট বেশ শুষ্ক মনে হচ্ছে। গত ম্যাচে উইকেট বেশ স্লো ছিল এবং টার্ন হচ্ছিল। আজকে আমাদের হারানোর কিছু নেই। আমাদের প্রথম ১০ ওভারে ভালো খেলতে হবে এবং আশা করি আমরা সেটা করতে পারব। আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম না, এমন কী দল হিসেবে পারফর্ম করতে পারিনি। সবমিলে হতাশাজনক ছিল। কলকাতা এবং ঢাকার মধ্যে এখানে খুব একটা পার্থক্য নেই, আশা করি এখানে ভাল সমর্থন পাব।

পাকিস্তানের একাদশে এসেছে তিন পরিবর্তন। ইমাম উল হক, শাদাব খান ও নওয়াজের পরিবর্তে দলে ফিরেছেন ফখর জামান, আগা সালমান ও উসামা।

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তান: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )