1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘বাংলাদেশের জন্য প্রস্তুত আছি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের পর টানা চারটিতে হেরে ব্যাক-ফুটে পাকিস্তান। বাবর আজমরা সেমি-ফাইনালে যেতে পারবে কী না এ নিয়ে অংক কষতে বসেছে দেশটির গণমাধ্যম। যদি কোনো ফাঁকফোকর পাওয়া যায় বাবরদের সেমিতে পৌঁছানোর।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিতলে দৌড়ে টিকে থাকবে পাকিস্তান। যেখানে পাকিস্তানের চেয়েও বেশি খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর টানা পাঁচ ম্যাচ হেরেছে সাকিবরা। তবুও সাকিব-লিটনদের সমীহ করছে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন দলটির প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। যদিও তিনি আশাবাদী টাইগারদের হারানোর ব্যাপারে।

ব্র্যাডবার্ন বলেন, “টুর্নামেন্টের অন্যতম কোয়ালিটি দল বাংলাদেশ। জয়ের জন্য যেকোনো দলের বিপক্ষেই ভালো খেলতে হবে। বাংলাদেশকে যথেষ্ট সম্মান করি, তাদের কিছু ভালো মানের ক্রিকেটার আছে। আমরা তাদের শক্তি, দূর্বলতা সম্পর্ক্যে জানি। বাংলাদেশের জন্য প্রস্তুত আছি”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারিস রউফ-শাহিন শাহ আফ্রিদিরা নিজেদের সর্বোচ্চটা দিয়েও দলকে জেতাতে পারেননি। সেই ম্যাচে আম্পায়ার্স কলের কারণে এলবিডব্লিউ এর হাত থেকে বেঁচে যান কেশব মহারাজ। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

সোমবার পাকিস্তান কোচকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আম্পায়াররা খেলাটাকে নিয়ন্ত্রণ করে। দূর্ভাগ্যবশত কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। এটা খেলারই অংশ। আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই বিষয়ে চিন্তিত নই, আমরা সামনের ম্যাচের দিকে তাকাচ্ছি”

টুর্নামেন্টের সুপার ফোরে খেলার এখনো সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। তবে এখানেও রয়েছে যদি কিন্তুর হিসাব। নিজেদের শেষ তিন ম্যাচ তো জিততেই হবে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )