1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টস হেরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: পয়েন্ট টেবিলে দুই দলের পয়েন্ট সমান ৪ করে হলেও নেট রান রেটের হিসেবে ওপরে শ্রীলঙ্কা। আফগানিস্তান-শ্রীলঙ্কা দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। আজ এই দুই দলের লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এই ম্যাচের আগে ৫টি করে ম্যাচ খেলেছে দু’দল। আফগানিস্তান হারিয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানকে। অন্যদিকে লঙ্কানরা হারিয়েছে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে।

অতীতের পরিসংখ্যান ঘাটলে অবশ্য আফগানিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুই দলের মোট ১১ বার দেখায় ৭ ম্যাচে জয় পায় শ্রীলঙ্কা। বিপরীতে ৩টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। একটি ম্যাচের কোনো ফল হয়নি।

ম্যাচটা সমান গুরুত্বপূর্ণ দুই দলের। এই ম্যাচে শ্রীলঙ্কার একাদশে এসেছে দুই পরিবর্তন। চামিরা এবং করুনারত্নেকে রেখেছে একাদশে। আফগানিস্তান দলে রয়েছে এক পরিবর্তন। নূরের পরিবর্তে দলে এসেছেন ফজল হক ফারুকি।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মহেশ থেকসানা, কাসুন রাজিথা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )