1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ডিবির জিজ্ঞাসাবাদে যা বললেন বিএনপির কথিত সেই ‍উপদেষ্টা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৮ জন দেখেছেন

জিজ্ঞাসাবাদের জন্য ডিবির হেফাজতে নেওয়ার পর মুখ খুলেছেন নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়া জাহিদুল ইসলাম আরেফী। রোববার (২৯ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

ডিবি প্রধান বলেন, কথিত উপদেষ্টাকে শিখিয়ে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সে এ কথা স্বীকার করেছে।

এদিকে মিয়া আরেফীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তাকে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে আটক করে ডিবি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, মিয়া জাহিদুল ইসলাম আরেফীর ডাক নাম বেল্লাল। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিক দিয়ার গ্রামের মৃত রওশন মণ্ডলের ছেলে। তার বাবা পাবনা জেলা শিক্ষা অফিসার ছিলেন। তারা ৬ ভাই, ৪ বোন। সবাই আমেরিকায় থাকেন। প্রায় ৪০ বছর আগে তার বাবা আমেরিকায় গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন।

হাটিকুমরুল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাওসার আলী জানান, আরেফীর বাবা মৃত রওশন মন্ডল ছিলেন পাবনা জেলার শিক্ষা কর্মকর্তা। তারা ১০ ভাইবোন ৪০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন। তারা খুব একটা এলাকায় আসেন না। এলাকার লোকজনের সঙ্গে তাদের তেমন যোগাযোগও নেই।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। সেখানে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। এরপরই আলোচনায় আসেন আরেফী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )