1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৩ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে ধরপাকড়ের জেরে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে বিএনপি। হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর শান্তিনগর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল চলছে। সরকারের পতনের দাবিতে আজ দেশের জনগণ জেগে উঠেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, অর্থবিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া এদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে জামায়াতে ইসলামী। শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি জানান, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )