1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আধা ঘণ্টায় নয়াপল্টন ফাঁকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

শনিবার বিকাল ৩টা থেকে সাড়ে তিনটার মধ্যে আধা ঘণ্টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো এলাকা ফাঁকা হয়ে যায়।

বিকাল ৩টা থেকে বিজয়নগর ও আরামবাগের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়তে ছুড়তে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে। নেতাকর্মীদের একটি অংশ পল্টনের দিকে, কিছু মৎস্য ভবনের দিকে চলে যায়। পরে পুলিশ উল্টো দিক থেকেও টিয়ারশেল ছুড়তে ছুড়তে এগোয়। সাড়ে ৩টার দিকে নয়াপল্টন এলাকা পুরো ফাঁকা হয়ে যায়, সেখানে কোনো বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। তখন বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর করে।

বিএনপির নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কাকরাইল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )