1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ শতাধিক নেতা-কর্মী আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

সংবাদ পোস্ট প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবনে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে অভিযান শেষে এ কথা বলেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এজন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আসামাত্র ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়।

গোয়েন্দাপ্রধান বলেন, কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েকশ’ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল, ডাল ও ইটভাঙা পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলা হবে।

সমাবেশকে কেন্দ্র করে তারা নাশকতা করতে চেয়েছিল কি না- জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, তারা যদি সমাবেশেই আসবে তাহলে রড ও ককটেল নিয়ে আসবে কেন? তাদের নাশকতার পরিকল্পনা ছিল কি না- জানি না তবে তদন্ত করে দেখা হবে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ আহত হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, অলরেডি দুজন পুলিশ সদস্য আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটি সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে। ঢাকা মহানগর পুলিশ শুক্রবার রাত সাড়ে ৮টার পরে সেখানে বিএনপিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেয়। এছাড়া আ.লীগ বায়তুল মোকারমের দক্ষিণ গেট ও জামায়াত মতিঝিলে সমাবেশ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )