1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আ.লীগ সমাবেশের একদিন আগেই হাজারও নেতাকর্মী গুলিস্তানে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

২৮ অক্টোবর পূর্বঘোষিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয়-২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে এখানে এসে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী বলেন, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অবস্থান নিয়েছি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিবেশ প্রতিরোধে অতন্দ্র পাহারায় আছি আমরা। বিএনপি জামায়াতের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।

সংবাদ পোস্ট ডেস্ক: নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করা এবং বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের নিয়ে আজকেই আমরা পার্টি অফিসের সামনে অবস্থান নিয়েছি।

অপরদিকে সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শনিবার ২৮ অক্টোবর। তবে সমাবেশের একদিন আগেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ পুরো নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )