1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

২৮ অক্টোবর হবে বিএনপি জামায়াতের অন্তিম যাত্রা-সাদ্দাম হোসেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৪৩৯ জন দেখেছেন

হাসান আল সাকিব : ২৮ অক্টোবর বিএনপি জামায়াতের মহাযাত্রা নয় তাদের অন্তিম যাত্রা, মহাপ্রস্থান হবে বলে

জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। একইসাথে বিএনপি জামায়াতের চুড়ান্ত পরাজয় নিশ্চিত করেই গণতন্ত্র ও সংবিধানের প্রতি ছাত্রলীগ দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী হল মাঠে রংপুর মহানগর ছাত্রলীগের কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, বিএনপি জামায়াত ঘোষনা দিয়েছে তারা ২৮ অক্টোবর মহাযাত্রা শুরু করতে যাচ্ছে। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ঘোষনা করতে চাই, সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি জামায়াত আবার যদি এই যাত্রার নামে কোন অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে মহাযাত্রা নয় তাদের অন্তিম যাত্রা তাদের মহাপ্রস্থান নিশ্চিত করবে বাংলাদেশ ছাত্রলীগ।

তিনি বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশর গণতন্ত্র নিয়ে যারা নতুন করে ছিনিবিনি খেলতে চায়, যাদের কাছে গণভবনের চেয়ে হওয়া ভবন গুরুত্বপূর্ণ, যাদের কাছে বাংলার মানুষের ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ, যাদের কাছে ব্যালটের চেয়ে গ্রেনেড গুরুত্বপূর্ণ, যাদের কাছে বাংলাদেশের মানুষের সংবিধানের চেয়ে বিদেশীদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ, যারা আমাদের লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেছে সেই অপশক্তি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির যেন আমরা চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে পারি ২৮ অক্টোবর বাংলার ছাত্রসমাজকে সেটি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ঢাকা শহরে নয় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, জেলা, মহানগরে দেশরত্ন শেখ হাসিনার কর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা রাজপথ দখলে রাখবে। রাজপথের ছাত্রলীগ রাজপথে থাকবে।

আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব ঘটাতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ১৯৭০ সালের নির্বাচনে তরুণেরা ভোট দিয়ে নৌকা মার্কার পক্ষে স্বাধীনতার রায় পেয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে তরুণদের ভোটের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিন বদলের একক ম্যান্ডেড পেয়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারীর নির্বাচনে আমারা স্মার্ট বাংলাদেশের পক্ষে বাংলার তারুণ্য একক ভাবে রায় দেব।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. মো. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।

এসময় বাংলাদেশকে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে সকলকে

আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )