1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ব্যাটিং বিপর্যয়ে ইংলিশরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

চলতি বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চার ম্যাচে তিন হারে পয়েন্ট টেবিলের আটে অবস্থান করছে ইংলিশরা। ঘুরে দাঁড়াতে মরিয়া ইংলিশরা নিজেদের পঞ্চম ম্যাচেও খুব একটা ভালো করতে পারছে না।

পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৪ রানেই ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা।

ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামা দুই ওপেনার শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। প্রথম ৫ ওভারে নেন ৩৯ রান। কিন্তু সপ্তম ওভারে গিয়েই ঘটে ছন্দপতন।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে কুশল পেরেরার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ডেভিড মালান। প্রথমে ফিল্ড আম্পায়ার ম্যাথিউসের আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। আর এতেই কপাল পুড়ে মালানের। ২৫ বলে ২৮ রান করে ফিরে যেতে হয় তাকে। তার বিদায়ে ৪৫ রানে ভাঙে ইংল্যান্ডের ওপেনিং জুটি।

মালানের বিদায়ের পর জো রুটকে নিয়ে জুটি গড়েছেন জনি বেয়ারস্টো। কিন্তু এই জুটিও বেশিদূর এগোতে পারলো না।

দলীয় ৫৯ রানে জো রুট ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। ১০ বলে ৩ রান করা রুট রান আউটের শিকার হয়ে ফিরে গেলেন সাজঘরে। তার বিদায়ে ৫৯ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।

জো রুটের পথ ধরে সাজধরে ফিরে যান জনি বেয়ারস্টো ও জস বাটলার। ৩১ বলে ৩০ রান করে জনি বেয়ারস্টো কাসুন রাজিথার বলে মিড অনে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।

জনি বেয়ারস্টোর পথ ধরে সাজঘরে ফিরে যান জস বাটলারও। লাহিরু কুমারার বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে করেন ৬ বলে ৮ রান। তার বিদায়ে ৭৭ রানেই ৪ উইকেট হারায় ইংলিশরা।

জস বাটলারের পর লিয়াম লিভিংস্টোনও বেশি সময় থাকতে পারলেন না ক্রিজে। ৬ বলে মাত্র ১ রান করে লাহিরু কুমারার দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেলেন তিনি। তার বিদায়ে ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংলিশরা।

বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে ইংলিশরা। শ্রীলঙ্কারও একই অবস্থা। তাই আজকের ম্যাচে জয়ের জন্য মরিয়া দুই দলই। ভাগ্য পরিবর্তনের ম্যাচে দুই দলই বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শ্রীলঙ্কা দুই এবং ইংল্যান্ড তাদের দলে এনেছে তিন পরিবর্তন। ইংল্যান্ড দলে ফিরেছেন ওকস, মঈন আলি এবং লিভিংস্টোন। আর লঙ্কানরা দলে নিয়েছে ম্যাথিউস এবং কুমারাকে।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )