1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট, যুবক আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ জন দেখেছেন

মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।

গত ২৫ অক্টোবর (বুধবার) রাতে তাকে আটক করা হয়। আটককৃত যুবক আনোয়ারুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় যুবকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকৃত যুবক আনোয়ারুল ইসলাম বুধবার বিকেলে “স্বপ্নময় পৃথিবী” ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাস্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি এডিট করে কুরুচিপূর্ণ পোস্ট দেয়। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নজরে আসলে তাৎক্ষনিক স্থানীয় উত্তেজিত জনতা যুবককে আটক করে ডিমলা থানায় সোর্পদ করে। আটকৃত যুবকের বিরুদ্ধে ডিমলা থানার মামলা নং-১৫, তারিখ-২৬/১০/২০২৩, ধারা-২৫(২)/২৯৩১(২) সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ মামলা রুজু করা হয়েছে। আটককৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )