1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

২৮ তারিখ নাশকতা করলে আওয়ামী লীগ প্রতিহত করবে : শাজাহান খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আগামী ২৮ তারিখে কোন নাশকতা করলে তা আওয়ামী লীগ যে কোন মূল্যে প্রতিহত করবে। বিএনপি একটি সন্ত্রাসী দল, এই বিএনপি ২০১৫/১৬ সালের মতো আবারও তারা জ্বালাও পোড়াও শুরু করেছে।

বুধবার বিকালে টাঙ্গাইলের ভূঞাপুরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারের উন্নয়ন সমাবেশ ও স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়ায় তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান আরও বলেন, ২৮ তারিখ তাদের বাধা দেওয়া হবে না, তবে তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কাজ করবে, জনগণ কাজ করবে, প্রশাসন কাজ করবে। আসলে তারা ঢাক-ঢোল পিটিয়ে শুধু শুধু বলে। তারা শুধু বলে ১০ ডিসেম্বর খালেদা জিয়া পল্টনে বক্তব্য দিবে, তার কথায় দেশ চলবে। তাই বলতে চাই তাদের এই বয়ান নতুন নয়। তারা মিথ্যাচার ভণ্ডামী  করেই বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছিল।

তিনি  বলেন, ৩ নভেম্বর তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করে। তাদের হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কোন কাজ নেই।

এ সময় তিনি জাতীয় নির্বাচন নিয়ে বলেন, সামনে জাতীয় নির্বাচনে যাদের নিজ নিজ আসনে জনপ্রিয়তা বেশি তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।

স্থানীয় সংসদ সদস্য ছোট মনির শাজাহান খানের মেয়ের জামাতা হওয়ার সুবাধে তার উদ্দেশ্য করে সমাবেশে বলেন, যদি আসন্ন জাতীয় নির্বাচনে ছোট মনিরের জনপ্রিয়তার পাল্লা বেশি হয় তাহলে তাকে সমর্থন করবেন। একটি কথা বলে যাই নৌকার বাহিরে কেউ যাবেন না। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির প্রমুখ। এ সময় আওয়ামী লীগের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )