1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘বাংলাদেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: চলতি আসরে পাঁচ ম্যাচের চারটিতে হার। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেও এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এখন মান-সম্মান নিয়ে দেশে ফেরার অপেক্ষা বলা চলে।

আফগানিস্তান ছাড়া বিকি দলগুলো বাংলাদেশের চাইতে শক্তির বিচারে এগিয়ে থাকলেও নূন্যতম লড়াই পর্যন্ত করতে পারেনি সাকিব-লিটনরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ সেঞ্চুরি না করলে রেকর্ড রানে হারের সম্ভাবনাও উঁকি দিচ্ছিল।

এতগুলো বাজে পরাজয়ের পর সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। শুধু যে বাংলাদেশের মানুষ সমালোচনা করবে সেটি নয়, বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা করছেন ভিনদেশী সাবেক ক্রিকেটাররাও। তেমনই একজন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

প্রায় কুড়ি বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশের এমন হতাশাজনক পারফরম্যান্সকে ‘বিরক্তিকর’ উল্লেখ করেছেন তিনি। গত দুই দশক আগে ১৯৯৯ বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে পাকিস্তানের মত বড় দলকে হারানোর পর স্কটিশদেরও হারায় বাংলাদেশ।

২০০৩ বিশ্বকাপে আবার কানাডার মতো দলের কাছে হেরে দেশে ফিরলেও ২০০৭ বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে বাড়ির পথ ধরিয়ে দেয় মাশরাফীরা। হারায় বারমুডাকেও।

এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও তিনটি করে ম্যাচ জেতে বাংলাদেশ। গত তিন বিশ্বকাপে ৩টি করে ম্যাচ জিতলেও এবার সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারত যায় বাংলাদেশ। তবে পাঁচ ম্যাচ পর সামনে নেদারল্যান্ডস ছাড়া বাকি দলগুলো বেশ কঠিন বলেও জয়ের আশা ছেড়ে দিয়েছে সমর্থকরা।

সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ বেশ সমালোচনা করে লিখেছেন, ‘বাংলাদেশ আবারও প্রত্যাশার চেয়ে কম পারফর্ম করা দলই থেকে গেল।’ বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলুক বা না খেলুক, এ দেশের সমর্থকদের চোখ দলের ওপরই থাকে। ক্রিকেটের প্রতি এ দেশের মানুষের আগ্রহ কেমন, সেটা নতুন করে আলোচনার প্রয়োজন নেই।’

আকাশ চোপড়ার কথায় বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গও উঠে এসেছে। এমন পারফরম্যান্সকে বিরক্তিকর উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের আগ্রহের প্রশংসা করছি। কিন্তু দুই দশক আগে টেস্ট খেলার মর্যাদা পাওয়া একটা দেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )