1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন
australia-netherlands-deshtv

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে অস্ট্রেলিয়া। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে জায়গাটা আরও পাকা করতে চাইবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে বোলিংয়ের আমন্ত্রণ জানায় অজিরা। এই ম্যাচটা এতটাও সহজ হবে না অজিদের জন্য, সেই বার্তা আগেই দিয়েছে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শক্তির জানান দেওয়া ডাচরা আজ কোপ দিতে চাইবে অজিদের।

এখন পর্যন্ত দুই দলের দুইবারের দেখায় একবারও জয় পায়নি ডাচরা। ২০০৩ বিশ্বকাপে প্রথমবার দেখায় বৃষ্টি আইনে ৭৫ রানে জিতেছিল রিকি পন্টিংরা। এরপর ২০০৭ বিশ্বকাপে ২২৯ রানের জয় পেয়েছিল অজিরা।

চলতি আসরে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া চার ম্যাচে ২ জয়ের বিপরীতে সমান ম্যাচে ১টি জয় পেয়েছে নেদারল্যান্ডস।

টস জিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, আমরা আগে ব্যাট করব। উইকেট বেশ ভালো দেখাচ্ছে। একাদশে একটি পরিবর্তন এসেছে। স্টয়নিসের পরিবর্তে ক্যামেরন গ্রিন খেলবে।

নেদারল্যান্ডস: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (উইকেট রক্ষক/অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান ভিক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকারেন।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইঙ্গলিস (উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )