1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

১৭৪ রানে থামলেন ডি কক, বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৫তম ওভারে নাসুম আহমেদের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক। ৬ চার ও ৪ ছক্কায় ১০১ বলে শতরান করেন ডি কক। ওয়ানডে ক্রিকেটে এটি ডি ককের ২০তম সেঞ্চুরি। বিশ্বকাপে এটি তার তৃতীয় সেঞ্চুরি, তিনটিই এসেছে এবারের বিশ্বকাপে। অন্যদিকে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

আজ বাংলাদেশের বিপক্ষে ১০১ বলে স্পর্শ করেন ডি কক। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রান করেছে তারা। ডি কক ১৭৪ রানে করে সাঝঘরে ফিরেন। অন্যদিকে, হাইনরিখ ক্লাসেন ব্যাট করছেন ৫৩ রানে।

বল হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে নিজেদের প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। শরিফুলের বলে প্যাভিলিয়নে ফেরেন রেজা হেনড্রিকস। এরপরই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন মিরাজ। ফন ডার ডুসেন ৭ বলে ১ রান করে আউট হন।

এরপরই ডি কক-মার্করামের ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এক বিশ্বকাপে ৩ বা এর বেশি সেঞ্চুরি পেলেন কুইন্টন ডি কক। তারকা এই ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে উঠছে ক্লাসেন-ঝড়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )