1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আওয়ামী লীগের ঢাকার নেতাদের মতবিনিময় সভা ২৫ অক্টোবর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকাল ৩টায় তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; ঢাকা জেলা আওয়ামী লীগ, উপজেলা, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; সংশ্লিষ্ট এলাকাগুলোর নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশ এবং এ কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে করণীয় ও প্রস্তুতি নিয়ে এ সভায় আলোচনা হবে। সভা থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )