1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ভুল সিদ্ধান্তের মাশুল দিলো ইংল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন
england-sa-wc2023-deshtv

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচে মাত্র একটি জয় ইংল্যান্ডের। তিন ম্যাচ হেরে বিশ্বকাপের ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা শেষ চারে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। সবশেষ তারা হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ব্যবধানে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়ে আসরের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নেন হেনরিখ ক্লাসেন। শুধু ক্লাসেন নন, বাকি ব্যাটাররাও রান তোলেন দ্রুত।

শেষ পর্যন্ত ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় প্রোটিয়ারা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২ ওভারে ১৭০ রানে অল-আউট হয়ে যাওয়ায় ২২৯ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ফরম্যাটে এটিই তাদের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড।

এমন হারের পর পুরষ্কার বিতরণী মঞ্চে টস নিয়ে প্রশ্ন করা হলে ইংলিশ অধিনায়ক জশ বাটলার স্বীকার করেন, টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ‘সম্ভবত ভুল’ ছিল।

‘হ্যাঁ, সম্ভবত। আপনি সব সময়ই পেছনে ফিরে তাকিয়ে নিজের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করবেন। অবশ্যই, তাপের কারণে এখানকার কন্ডিশন ভীষণ কঠিন। আমরা মাঠে ছেলেদেরকে দেখে সেটা বুঝেছি। সবাইকে ভীষণ সংগ্রাম করতে হয়েছে। গরমের কথা মাথায় রেখে আমাদের সম্ভবত প্রথমে ব্যাট করা উচিত ছিল।’

তিন পরাজয়ে কঠিন হয়েছে সেমি-ফাইনালে খেলার রাস্তা। সামনে স্বাগতিক ভারত ও পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে তাদের। তাই আর কোনও ভুল করার সুযোগ দেখেন না ইংলিশ অধিনায়ক।

‘এই অবস্থায় আমাদের আর কোনও ভুল করার সুযোগ নেই। আমাদের এখান থেকে সম্ভবত প্রতিটি ম্যাচই জিততে হবে। এরকম একটা পরিস্থিতির মধ্যেই আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )