1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

টানা পঞ্চম ম্যাচ জয়ের লক্ষ্যে নামল ভারত-নিউজিল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯২ জন দেখেছেন
india-newzealand-wc2023-deshtv

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হয়ে উঠেছে নিউজিল্যান্ড। গতবারের রানার্স-আপ দলটা এবার মিশন শুরু করে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে। এরপর নেদারল্যান্ডস, আফগানিস্তান আর বাংলাদেশকে হারিয়ে টানা সার জয়ে জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বরে।

অন্যদিকে ঘরের মাঠে ভারত অটোমেটিক ফেভারিট দল। তারা খেলছেও সেভাবে। কিউইদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও জিতেছে চারটি ম্যাচ। হারিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশকে।

আজ দুই দলের পঞ্চম ম্যাচ, টানা পঞ্চম জয় পাওয়ার হাতছানি দুই দলের সামনেই। তার আগে ধর্মশালার হিমাচল প্রদেশ অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এই ম্যাচে ভারতের একাদশে দুই পরিবর্তনের কথা জানান রোহিত শর্মা। আগের ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার বদলে মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুরের বদলে একাদশে সুরিয়াকুমার যাদবের জায়গা হয়েছে। নিউজিল্যান্ড দলে আসেনি কোনও পরিবর্তন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেট রক্ষক), সুরিয়াকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেট রক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )