1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘মহাসমাবেশ ডেকেছে বিএনপি, আমাদেরও সেদিন কর্মসূচি আছে’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। আমাদেরও সেদিন কর্মসূচি আছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট জনতার মহাসমুদ্রে পরিণত হবে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখ তো আমাদের কর্মসূচি আছে। আমাদের কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। নতুন করে কিছু নাই। ২৮ তারিখ মহাযাত্রা আমাদেরও আছে। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর নিচে টানেল, বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে।

তিনি বলেন, ওইদিন বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার মহাসমুদ্র হবে। জনতার ঢল নামবে। কোথায় কী হবে? করবেন? কয়দিন সময় দেবেন? আমাদের আর সময় নাই। দাওয়াত দিচ্ছি আপনাদের। ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, আমরা তো ২৮ তারিখেও আছি। ৪ তারিখেও আছি। ৪ তারিখে (৪ নভেম্বর) এই ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জমায়েত হবে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন।

কাদের বলেন, দেশে আর যেন ২০০১ থেকে ২০০৬ সালের পুনরাবৃত্তি না হয়। সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )