1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নির্বাচনের আগে মামুনুল হককে মুক্তি দিতে হবে: খেলাফত মজলিস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, দলের মহাসচিব মামুনুল হককে মুক্তি না দিলে ইলেকশন প্রতিহত করা হবে। নির্বাচনের আগেই মামুনুল হককে মুক্তি দিতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে মামুনুল হকের মুক্তির দাবিতে কর্মসূচির ঘোষণা করেন দলের আমির। আগামী ১০ নভেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। ২০ নভেম্বর ঢাকায় কঠোর কর্মসূচি পালন করা হবে। আগামী ৮ ডিসেম্বর ঢাকায় ছাত্রসমাবেশ করা হবে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ সমাবেশ শুরু হয়। নামাজ শেষ খেলাফত মজলিসের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। এসময় মামুনুল হকের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

সমাবেশে বক্তারা মামুনুল হকের মুক্তি চেয়ে বলেন, আজ দুই বছরের বেশি সময় ধরে আমাদের মহাসচিব কারাগারে বন্দি। আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে মাওলানা মামুনুল হককে জেলে রেখেছেন। দিনের পর দিন রিমান্ড দিয়ে শারীরিক নির্যাতন করেছে। আগামী নির্বাচনের আগেই আমরা মামুনুল হকের মুক্তি চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )