1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

অরাজকতা করতে দুর্বৃত্তরা ঢাকায় ঢুকেছে: নানক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে ঢাকা শহরে দুর্বৃত্ত-সন্ত্রাসীরা ঢুকে পড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার(২০ অক্টোবর) সন্ধ্যায় ‘মুজিব’- একটি জাতির রূপকার সিনেমাটি দেখা শেষে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলে সিনেমাটি দেখার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সম্প্রতি নানক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন।

নানক বলেন, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরের দুর্বৃত্ত-সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। শহরের বিভিন্ন হোটেল-ফ্লাট বাসা-বাড়িতে দিগুণ টাকা ভাড়া দিয়ে তারা আস্তানা বানিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যার এলাকায় যেসব দুর্বৃত্তরা থাকবে, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। তারা দায়িত্ব পালন করবে। কোনো অরাজকতা হলে দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা (বিএনপি) নির্বাচন করতে দিতে চায় না। তবে আমাদের খেয়াল রাখতে হবে, আগামী সংসদ নির্বাচন যেন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ওরা দলও চালাতে জানে না, দেশে চালাতে পারবে না। তাই যার যার প্রস্তুতি নিতে হবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী যে গণজমায়েত হবে, সেখানে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকতে হবে। আগামী ২৮ তারিখ বিএনপি দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করবে। তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আগাঁ খান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )