1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মার্শ-ওয়ার্নারের ২৫৯ রানের জুটি ভাঙা শাহিন পরপর নিলেন দুই উইকেট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

মিশেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের জুটি অবশেষে ভেঙেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। যদিও তার আগেই ২৫৯ রান তুলে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন দুই অজি ওপেনার।

১০৮ বলে ১২১ রানে মার্শকে ফেরানোর পরের বলেই তিনে নামা গ্লেন ম্যাক্সওয়েলকেও ফেরান শাহিন। গোল্ডেন ডাক মেরেই সাজঘরে ফিরেছেন এই অজি মারকুটে ব্যাটার।

অস্ট্রেলিয়ার দুই ওপেনার জোড়া শতক তুলে নিয়েছিল। তাদের ব্যাটের ভর করেই দুরন্ত গতিতে ছুটছিল অজিরা। কোনোভাবেই উইকেটের দেখা পাচ্ছিল না পাকিস্তানের বোলাররা। ৩৩তম ওভারে বল করতে এসে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন শাহিন। ওভারের শেষ দুই বলে তিনি নিয়েছেন দুইটি উইকেট।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি।

ওয়ার্নার-মার্শের লাগাম টানতে রীতিমতো ব্যর্থ হচ্ছিলেন হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদিরা। ওয়ার্নারের সহজ ক্যাচ ছেড়েছিলেন উসমান মির। তারপর থেকে আরো বিধ্বংসী হয়ে ওঠেন এই অজি ব্যাটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )